• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ছাত্রদল নেতার ওপর হামলায় ১৬ মামলার আসামি চোর আলামিন আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৯৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

যশোর ব্যুরো
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর হামলার ঘটনায় ১৬ মামলার আসামি আলামিন ওরফে চোর আলামিনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলামিন টিবি ক্লিনিক এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে এবং মামলার এজাহারভুক্ত আসামি।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, ডিবির এসআই কামাল হোসেনের নেতৃত্বে আলামিনকে আটক করেন তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে এবং তিনি চিহ্নিত চোর। রাতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে, তবে প্রধান আসামিরা রাতিন, রোহান, তুহিন ও সুহিন এখনো পলাতক।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সিটি কলেজের শিক্ষার্থী আদরকে মারধরের জের ধরে ছাত্রদল নেতা সোহানের ওপর আশ্রম রোডে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় সোহান গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা