• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

পশুর নদীতে বিকল ট্রলারের ইঞ্জিন, ভাসমান ৪২ পুন্যার্থী উদ্ধার

খুলনা ভিশন ডেক্স বাবু / ৯৪ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

সুন্দরবনের রাস পুন্যস্নান থেকে ফেরার পথে দুটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পশুর নদীতে ভাসতে থাকা ৪২ পূন্যাথীকে উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) রাতে পশুর নদীর হারবারিয়া এলাকা থেকে এদেরকে উদ্ধার করা হয়। পরে ইঞ্জিন চালিত ট্রলার দুটিসহ পূন্যাথীদের মোংলা উপজেলার জয়মনিরঘোল ঠোডা জেটিতে নিরাপদে পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৯ টায় সুন্দরবনের দুবলারচরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসব শেষে ২ টি ইঞ্জিনচালিত ট্রলার ৪২ জন যাত্রী নিয়ে লোকলয়ে ফিরছিলেন। সন্ধ্যা ৬ টায় পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ট্রলার ২ টি নদীতে ভাসতে থাকে। পরবর্তীতে মুঠোফোনের মাধ্যমে কোস্টগার্ডকে বিষয়টি জাপনানো হলে রাতে হারবারিয়া এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার যাত্রীদের বাড়ি খুলনা উপজেলার বটিয়াঘাটা উপজেলায়।
৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর সুন্দরবনের দুবলার আলোরকোলে রাস উৎসব অনুষ্ঠিত হয়।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা