আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
বটিয়াঘাটায় পলিথিন ও প্লাস্টিক দূষণ ছাত্র-ছাত্রীদের উদ্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৫
বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধি :
সুন্দরবনের পরিবেশ রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা “রূপান্তর"এর আয়োজনে গত বৃহস্পতিবার দুপুর বারোটায় বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের
ডেউওতলা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে উদ্দুক্তকরণ সভা বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক পঙ্কজ কুমার মন্ডলের সভাপতিত্বে ও ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য আজমাইল শেখ বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের প্রতিনিধি বিপাশা রায় সহ ডেউওতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য যথাক্রমে উদয় সংকর,রিমন, সোহাগ,শুভ্র দেব ঢালী,রিমি,ছন্দা বিশ্বাস, দৃষ্টি প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, “প্লাস্টিক ও পলিথিনের অতিরিক্ত ব্যবহার শুধু পরিবেশ নয়, মানবস্বাস্থ্যের জন্যও হুমকি। নিজেদের সচেতনতা ও পরিবেশবান্ধব পদক্ষেপ জরুরি, প্লাস্টিক দূষণ বন্ধ করতে আইন প্রণয়ন যেমন জরুরি তেমনি সচেতনতা ও ব্যবসায়ী অংশগ্রহণ আরও গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব,ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সেরা ৬ জনকে বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত করা হয়।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.