• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

বাগেরহাটের ফকিরহাটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,পরিবারের দাবি হত্যা

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৭৮ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা এলাকার একটি বাগান থেকে মুজিবুর রহমান শেখ (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে একটি মেহগনি গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত মৎস্য ব্যবসায়ী উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে গোলাপ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে কিছু দুরে মোড়লডাঙ্গা নিজাম শেখের বাগানের একটি মেহগনী গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন। তবে মরদেহের কপালে একটি আঘাতে চিহৃ পাওয়া গেছে বলে পুলিশ জানান। এদিকে মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে এলাকায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে কে বা কাহারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া গেছে। তারা আরো জানান, স্ত্রীর সাথে সম্পর্ক ভাল না থাকায় তার স্ত্রী দীর্ঘদিন পিত্রালয়ে বসবাস করেন। দুই ছেলে নিয়ে মুজিবুর রহমান নিজ বাড়িতে থাকতেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে সঠিকভাবে জানা যাবে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা