• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

পিতার মৃত্যুর রহস্য উদঘাটন ও অপ প্রচারের প্রতিবাদে বাগেরহাটে মেয়ের সংবাদ সম্মেলন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

পিতার মৃত্যুর রহস্য উদঘাটন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে নিহত মোঃ ইব্রাহিম শেখ এর মেয়ে মিথুন আফরোজ ইমা। মঙ্গলবার(৪ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত
সংবাদ সম্মেলনে মিথুন আফরোজ ইমা লিখিত অভিযোগে বলেন, গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার আমার পিতাঃ মোঃ ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রীজের নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে তিনি বাগেরহাট
জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। আমার দাবি প্রশাসন যত দ্রুত সম্ভব বাবার মৃত্যুর প্রকৃত রহস্য উৎঘাটন করার দাবি করেন। তিনি লিখিত অভিযোগে আরো বলেন, একটি কুচক্রী মহল মুনিগঞ্জ ব্রীজের নিচ থেকে ১৮ লক্ষ টাকা লুটসহ আওয়ামীলীগ নেতার মৃত দেহ উদ্ধার শিরো নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার বাবাকে আওয়ামীলীগ নেতা পরিচয় দেওয়া হলেও আমার বাবার জীবদ্দশায় কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না, এবং আমার বাবার কাছে ১৮ লক্ষ টাকাও ছিরো না। আমার বাবার এ মৃত্যুতে
আমাদের পরিবার সহ আত্মীয় স্বজন সকলেই গভীর ভাবে শোকাহত এরই মধ্যে এই সব ভিত্তিহীন তথ্য প্রচার হওয়ায় আমার মানুষের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যা আমাদের পরিবারের জন্য খুবই বিব্রতকর। আমার বাবার মৃত্যুতে কোন গোপন রহস্য রয়েছে বলে আমাদের বিশ্বাসকরি। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি আমার পিতার মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উৎঘাটন করে আইনগত ব্যবস্তা গ্রহন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অপ প্রচার কারিদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা