• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৯১ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

যশোর প্রতিনিধি:

যশোরে বিজিবির অভিযানে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার সদর উপজেলার চাঁনপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মো. সোহেলের ছেলে। এ সময় তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসার শেখ জানান যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা