আজ
|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৫
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর
যুবদলের উদ্যোগে বুধবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইকের নেতৃত্বে শহরের
দাশপাড়ার মোড় থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে। এতে পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে
স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যুবদল
গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো
ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় বক্তারা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মনোনিত প্রর্থীকে বিজয়ি
করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।##
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.