• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

যশোরে ১৪ মামলার আসামিকে আলোচিত গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪১ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরে ১৪ মামলার আসামি ও বারান্দীপাড়ার আলোচিত শরিফুল ইসলাম জিতুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। জিতু শহরের বারান্দী মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজ এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হন। পরে পরিবার তাকে শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। সেখানে থাকা অবস্থায় শনিবার জিতু পালিয়ে নিজ এলাকায় চলে আসেন। পরে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন এবং কয়েকজনকে মারপিটও করেন তিনি। প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন জিতু। পরে এলাকাবাসী একত্র হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, এলাকাবাসী আহত অবস্থায় জিতুকে পুলিশে সোপর্দ করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি ওয়ারেন্টও রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা