• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

যশোরে শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৫১ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল সদৃশ্য বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রাম সংলগ্ন বেতনা নদীর পাড়ের ঝোপ থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় এক কৃষক ঝোপের ভেতর লাল কসটেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে বিষয়টি গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করে আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা