• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

যশোরে রান্নাঘরের মেঝে খুঁড়ে বিদেশি পিস্তল উদ্ধার

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪০ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ সদস্যরা অভিযানে রান্নাঘরের মেঝে খুঁড়ে পুঁতে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ অভিযান চালানো হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত খানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে শাকিল হোসেনের (৩০) বসতবাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। তবে অভিযানের আগেই শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শাকিলের মা সকিনা বেগম জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ছেলে শাকিল পিস্তলটি পলিথিনে পেঁচিয়ে রান্নাঘরের মেঝেতে মাটি খুঁড়ে পুঁতে রাখে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আবু হাসনাত খান জানান, উদ্ধার করা পিস্তলটি থানায় জিম্মায় রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।এঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি, তবে পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা