• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
Headline
খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রামপালে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রামপাল সদর ইউনিয়নে ত্রৈমাসিক সভা ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের র‍্যালি

যশোরে মামার পরিবর্তে ভাগ্নের কারাগারে যাওয়া জালিয়াতির অভিযোগে মামলা

খুলনা ভিশন ডেক্স বাবু / ৯৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

যশোর ব্যুরো

যশোরে আসামি মামার পরিবর্তে ভাগ্নে কারাগারে যাওয়ার ঘটনায় সেই মামা-ভাগ্নের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। যশোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।আসামিরা হলেন—সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মন্টুর ছেলে হাসান এবং একই গ্রামের জামসেদ আলীর ছেলে আসামী হাসানের ভাগ্নে শামীম আহমেদ (২৭)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, যশোর আর্মি মেডিকেল কলেজের এক শিক্ষার্থী দম্পতির বাড়িতে গিয়ে চাঁদাবাজি, হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় ২০২৪ সালের ৯ নভেম্বর কোতোয়ালি থানায় ৭ জনের নামে মামলা হয়। ওই মামলার ৫ নম্বর আসামি ছিলেন হাসান।
গত ২১ অক্টোবর বেলা ১২টার দিকে আসামি শামীম আহমেদ নিজের নাম গোপন রেখে মামা হাসানের পরিচয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যায় কোর্ট পুলিশ শামীমকে কারাগারে নিয়ে যায়।
কারাগারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তথ্য যাচাইয়ের সময় কর্তৃপক্ষ তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে সন্দেহ করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করলে জানা যায়, সে প্রকৃতপক্ষে হাসান নয়, বরং তার ভাগ্নে শামীম আহমেদ। তদন্তে জানা যায়, আসামি হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন, আর তার পরিবর্তে ভাগ্নে শামীম নিজেকে মামা হাসান পরিচয় দিয়ে কারাগারে যেতে চেয়েছিলেন। পরবর্তীতে শামীম নিজেই জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন। এ ঘটনার পর সিনিয়র জেল সুপার আবিদ আহমেদ লিখিতভাবে বিষয়টি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে জানান। এর ভিত্তিতে বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন প্রতারণা ও জালজালিয়াতির অভিযোগে হাসান ও শামীমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
আদালত সূত্রে জানা গেছে, নতুন জালিয়াতি মামলায় শুক্রবার শামীমকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা