• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বাগেরহাটে কালাম হত্যা মামলার পলাতক আসামি ঢাকার কামরাঙ্গীচর থেকে গ্রেপ্তার

খুলনা ভিশন ডেক্স বাবু / ৯৪ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চাঞ্চল্যকর আবুল কালাম খান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. খবির খানকে (৪৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল দিবাগত রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-১০ এর একটি যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানাধীন ছাতা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে খবির খানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার খবির খান বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ঢেপুয়ারপাড় এলাকার নূর ইসলামের ছেলে।
র‌্যাব-৬ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহত আবুল কালাম খান ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গত ৪ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঢেপুয়ারপাড় এলাকার শেখপাড়া কাঠের পুল এলাকায় আবুল কালাম খানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মামলার এজাহারভুক্ত ২নং আসামি মো. খবির খান ঘটনান পর পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিকে গতকাল দিবাগত
রাতে র‌্যাব-৬ ও র‌্যাব-১০ এর একটি যৌথ দল রাজধানীর কামরাঙ্গীচর থানাধীন ছাতা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে খবির খানকে গ্রেপ্তার করা হয়।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা