• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

রামপালে সন্ত্রাসীদের হামলায় গৃহবধূ আহত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৭৩ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট)প্রতিনিধিঃ

রামপালের পবনতলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় দুই সন্তানের জননী এক গৃহবধূ আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ও সন্ধ্যায় পবনতলার রাস্তায় ও বাড়ীতে ফেলে দুই দফা মারপিট করা হয় ও গৃহবধূকে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনসার সদস্য খান আইনুর ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৩৪)কে একই এলাকার আজিজ নামের এক ব্যক্তি বাজে ইঙ্গিত ও অশালীন আচারণ করেন। বিষয়টি হাওয়া বেগম তার স্বামীকে জানালে তার স্বামী খান আইনুর ইসলাম আজিজের কাছে এর কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে আজিজের সহযোগী সন্ত্রাসী রুবেল, দুলাল, বাবু, বাদশা, আরিফ, শাকিব, রুমান ও ইমরান ওই দিন সন্ধ্যা ৭টার সময় আইনুর ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরে ঢুকে আইনুর ইসলামের স্ত্রী হাওয়া বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে এবং তার কানের দুল ও গলার চেন ছিনিয়ে নেয়। পরে আহত হাওয়া বেগমকে স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কারো পাওয়া যায়নি।
রামপাল থানার ওসি আতিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ঢাকাতে আছি। ঘটনা তদন্তসহ দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রাহন করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা