• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

শিক্ষকদের ৭ দফা দাবিতে মৌলভীবাজারে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জাতি গড়ার কারিগর শিক্ষকদের ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আদর্শ শিক্ষক ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি প্রফেসর মামুনুর রশিদ এর নেতৃত্বে প্রতিনিধি দল মাননীয় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এর চেম্বারে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি হস্তান্তর করেন।
জেলা প্রশাসক শিক্ষকদের দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি মোহাম্মদ আলী বেগ, জেলা কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আস আদুল্লাহ, মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনূর রশিদ তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সেক্রেটারি মোঃ সিতাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদ জেলা সেক্রেটারি মোঃ শাহীন মিয়া, কিন্ডারগার্টেন জেলা সভাপতি হাবিবুর রহমান হারিস, এবং আদর্শ শিক্ষক পরিষদ বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল মোহাইমিন প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে প্রফেসর মামুনুর রশিদ বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি আমরা সমর্থন করি। বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা প্রদান এবং নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা