• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শুরু

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে ৩ দিনব্যাপী উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা  শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার(২১ অক্টোবর) সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের আয়োজনে নিজ¯^ অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। এসময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম সাফল্য ও প্রযুক্তি উদ্ভাবন, চিংড়ি গবেষণা কেন্দ্র, বাগেরহাটের সাম্প্রতিক
কার্যক্রম ও অর্জনসমূহ তুলে ধরেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। চিংড়ি চাষে ঘের নির্বাচন, অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ের উপর আলোচনা করেন উপ পরিচালক শামসু নাহার। চিংড়ির পোনা নির্বাচন, পরিবহন ও নার্সারীকরণ বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উপ-পরিচালক শামসু নাহার, চিংড়ি গবেশনা কেন্দ্রের উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ,এস,এম তানবিরুল হক, ড. মোঃ আরিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিনা আক্তার লিমা, মোঃ সোয়েবুল ইসলাম, মোঃ ইকরামুল হক। ৩দিনব্যাপী এ কর্মশালায় জেলার ২৫জন চিংড়ি চাষী ও সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহন করেন।
আয়োজকরা জানান, বর্তমানে চিংড়ি খাদ্য ও পুষ্টিমান, চিংড়ির গুণগত মান উন্নয়ন এবং মাটি ও পানির গুণাগুণ বিষয়ক গবেষণা চলমান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি ও রোগ নির্ণয়ের উপর কাজ করছে। অনেক ক্ষেত্রে রোগ নির্ণয় ও নতুন পদ্ধতিতে চিংড়ি চাষে সফলতাও পেয়েছে গবেষণা কেন্দ্রটি। তিন দিনব্যাপি এ প্রশিক্ষণে চাষীরা উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষের সম্যক ধারণা পাবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা