• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণের উদ্বোধন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৭৬ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

শ্রীমঙ্গল শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে খেলোয়াড়দের ব্যবহারের জন্য আন্তর্জাতিক মানের রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর ২টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোবারক হোসেন-সহ প্রমুখ।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, “খেলাধুলা একটি জাতির প্রাণশক্তি। শ্রীমঙ্গলের খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে এই মাঠে অনুশীলন করে আসছেন। তাদের জন্য আধুনিক ও স্বাস্থ্যসম্মত রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা খেলাধুলার পরিবেশ আরও উন্নত করবে।”
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, “এই রেস্টরুম ও ওয়াশরুম নির্মাণে আন্তর্জাতিক মান বজায় রাখা হবে। টেকসই নির্মাণসামগ্রী ব্যবহার করা হবে, যাতে খেলোয়াড়রা দীর্ঘমেয়াদে নিরাপদ ও পরিচ্ছন্ন সেবা পান।”
স্থানীয় ক্রীড়ানুরাগীরা জানান, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠ ব্যবহারে খেলোয়াড়দের জন্য আরও আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা