• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

রামপালের পেড়িখালী ও হুড়কায় নারীদের অংশগ্রহণে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৯৮ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধি ||

রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড ও হুড়কা ইউনিয়ন বিএনপি”র উদ্যোগে নারীদের নিয়ে পৃথক দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় পেড়িখালী বাজার এ ও একই দিন বিকেল ৫ টায় হুড়কার ঝলমলিয়া দিঘীর পাড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় নারীরা বিএনপি”র প্রতি তাদের প্রত্যাশা এবং বিভিন্ন আর্তসামাজিক সমস্যা ও রাজনৈতিক সমস্যা তুলে ধরেন।
তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। তারা আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিজেদের সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল ও ফকিরহাট আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি–পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশগমনে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। ড. ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপনের পরিকল্পনা বাস্তবায়ন করবে। পরিবেশ রক্ষায় এটি বিএনপি”র অঙ্গীকার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি জনপদের খবর রাখেন, মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভাবেন। এ আসনের অর্ধেকের চেয়েও ৪ হাজার নারী ভোটার বেশী রয়েছেন। দেশকে সমৃদ্ধিশালী করতে হলে নারীদের স্বাবলম্বী করতে হবে। তিনি বলেন ভোটের সাথে বেহেস্ত বা স্বর্গের কোন সম্পর্ক নেই। আমরা ভালো কাজ করলে স্রষ্টা আমাদের ভালো প্রতিদান দিবেন। আপনাদের সহযোগীতা পেলে এবং আমরা সরকার গঠন করলে আপনাদের আরো বেশী সেবা করার সুযোগ পাবো। আমরা একটি স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভর করে গড়ে তুলতে পারলে আমাদের দেশকে এগিয়ে নিতে পারবো। তিনি উপস্থিত সকল মা ও বোনদের সহযোগীতা ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী প্রতিনিধি ও বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা