• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

বাগেরহাটে সাংবাদিক হায়াত হত্যার প্রধান আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১২৩ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের চাঞ্চল্যকর সাংবাদিক এস এম হায়াত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি ইস্রাফিলকে (৫০) সোনারগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে যে, বাগেরহাট কেন্দ্রিক র‍্যাব-৬ এবং নারায়ণগঞ্জ জেলার দায়িত্বে থাকা র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, সাংবাদিক হায়াতকে হত্যার ঘটনায় গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিহত এস এম হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়।
র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি ইস্রাফিলকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে র‍্যাব সূত্র জানিয়েছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা