• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ ছোটন বাহিনীর সহযোগী আটক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,বাগেনহাট প্রতিনিধিঃ

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ছোটন বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
মঙ্গলবার(১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রার রায়নদী সংলগ্ন খাশিটানা খাল এলাকায় ছোটন বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তথ্যের ভিত্তিতে সোমবার কোস্ট গার্ড স্টেশন ও নৌবাহিনীর একটি দল সেখানে যৌথ অভিযান চালায়। অভিযানের সময় ডাকাতদের ধাওয়া করে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ ও তিনটি ফাঁকা কার্তুজসহ ছোটন বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সাগর শেখ (নব মুসলিম) ওরফে জয় শীল (৪১)। তিনি খুলনার কয়রার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছোটন বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।
অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা