• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

শ্রীমঙ্গলে সাতগাঁও চা বাগানে মহাসড়কে ডাকাতির চেষ্টা, স্থানীয়দের সাহসিকতায় প্রতিহত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪৮৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়

ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে ডাকাতির চেষ্টা স্থানীয়দের সাহসিকতায় ব্যর্থ হয়েছে। রবিবার (১২ অক্টোবর ২০২৫) রাত প্রায় ১০টা ৫০ মিনিটে উপজেলার সাতগাঁও চা বাগান এলাকার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল ডাকাত মহাসড়কের উপর গাছ ফেলে চলন্ত যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ— সাতগাঁও হাইওয়ে থানার মাত্র ৩০০ থেকে ৪০০ মিটার দূরত্বে এ ঘটনা ঘটেছে। এত কাছাকাছি অবস্থানে থেকেও ডাকাতরা কীভাবে নির্বিঘ্নে গাছ কেটে সড়কে ফেলতে পারল, তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের টহল কার্যক্রম ও দায়িত্ব পালন নিয়ে।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চলছে।”
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওই মহাসড়কে রাতের বেলায় অপরাধমূলক তৎপরতা বেড়েছে। তারা দ্রুত টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা