• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

রামপালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪৫০ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধি II

সারাদেশের ন্যায় রামপালে ও প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৮ দিন।

রোববার (১২অক্টোবর) সকাল ১০ টায় রামপাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, প্রাথমিক অফিসার মোঃ ফরহাদ আলী, প্রধান শিক্ষিকা শামিমা পারভীন, মঞ্জুশ্রী মল্লিক, ইপিআই কর্মকর্তা কমলেশ কান্ত দাস, সাংবাদিক মোতাহার মল্লিকসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ তামান্না ফেরদৌসী বলেন, এ টিকা নিতে প্রয়োজন শুধু মাত্র জন্ম নিবন্ধন সনদ। উপজেলার সকল স্কুলও টিকাদান কেন্দ্রের মাধ্যমে মোট ৩৯ হাজার ৩৭ জন শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এ টিকাদান প্রদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। তিনি সকল অভিভাবকে নিজ নিজ সন্তানের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা