• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

দাকোপে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত: বেডস বাংলাদেশ এর আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৯০ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মোঃ ইমরান হোসেন খুলনা জেল প্রতিনিধি :—

খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডস বাংলাদেশ এর উদ্যোগে এবং বানিশান্তা ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কমিউনিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন এলাকার স্থানীয় জনগণ এবং তরুণ-তরুণীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাস্তবভিত্তিক দুর্যোগ মোকাবিলা মহড়া, যেখানে অংশগ্রহণকারীরা দুর্যোগের আগাম সতর্কতা, প্রস্তুতি গ্রহণ, আশ্রয়স্থলে সরে যাওয়া, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও সমন্বয় কার্যক্রমের চিত্র ফুটিয়ে তোলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই স্থানীয় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই দুর্যোগ ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ-সহনশীল অবকাঠামো উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, নারী ও যুব অংশগ্রহণ নিশ্চিতকরণসহ নানা প্রস্তাব ও দাবি উত্থাপন করা হয়। এই মাঠ মহড়ার মাধ্যমে স্থানীয় জনগণ দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং বেডস বাংলাদেশ ও সংশ্লিষ্ট সকল সহযোগী সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা