• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

বিজেপিসির তথ্য বিষয়ক পলিসি অ্যানালাইসিস প্রোগ্রাম অনুষ্ঠিত

ডেক্স নিউজ / ৩৩৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় “মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা” হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মশালায় নারী ও কিশোরী সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় ধ্রুব অ্যালায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন —

টিম লিডার, ধ্রুব অ্যালায়েন্স মোহাম্মদ নাসিমুল হক এবং অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার, ধ্রুব অ্যালায়েন্স ইভানা আফরিন। তাঁরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সারসংক্ষেপ ও পলিসি সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভাপতিত্ব করেন প্রোগ্রাম অফিসার, মহিলা অধিদপ্তর সাজিয়া আফরিন সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন —

সভাপতি, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও রিপোর্টার, দৈনিক কালের কণ্ঠ কৌশিক দে;

লাইসেন্স অফিসার, খুলনা সিটি কর্পোরেশন খান হাবিবুর রহমান;

সহকারী তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর তরুণ কুমার মণ্ডল;

সাধারণ সম্পাদক, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও খুলনা বিভাগীয় প্রধান, গ্লোবাল টেলিভিশন আনিছুর রহমান কবির।

এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আনিছুর রহমান কবির

সাধারণ সম্পাদক,

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

০১৯১৫৮১১৪৪৮


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা