• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

যশোরের চৌগাছায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৮৫ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বালকে এবিসিডি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যামিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। ফুটবল বালিকায় হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নারানপুর মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে।

রবিবার কান্দি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আশরাফুলের সঞ্চলনায় বক্তব্য রাখেন জগদিশপুর ইউনিয়ন পরিষদের সভাপতি ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তবিবর রহমান, এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান কবির, বর্ণী রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা