• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৫৯ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং) জুমার নামাজ শেষে শহরের রেলওয়ে চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের প্রতি অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ বলেন, “জুলাইকে জাতীয় সনদ হিসেবে ঘোষণা করে আইনি ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শিক্ষা ও সমাজব্যবস্থায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতি ও অপশাসন ঠেকানো সম্ভব নয়।”
উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আয়েত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মাওলানা মোঃ শিহাব উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাশারের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা এম.এ. রহীম নোমানী, উপজেলা সহ-সভাপতি মুফতী মনির উদ্দিন, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ আমিনী এবং যুব মজলিস উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান।
এছাড়া জেলা সহ-সম্পাদক মাসুদ রানা, উপজেলা শ্রমিক মজলিস সভাপতি মাসুদ রানা, সম্পাদক কাওছার আহমদ, কালাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা সরওয়ার কবীর, সম্পাদক লোকমান সাদীসহ খেলাফত মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার আদায়ে ভবিষ্যতেও রাজপথে থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা