• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

শার্শায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪০৩ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শায় যড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে মিথ্যা, হয়রানী মুলক মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসি।

শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার উলাশী গিলাপোল এ মানববন্ধন করে তারা। এ সময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মনি দীর্ঘদিন সাংবাদিক পেশার সাথে জড়িত। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ ও জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকায় শার্শা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী সাংবাদিক মনি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ট তদন্ত করে এবং নি:সার্থ তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানি পূর্বক কারাগাওে পাঠানো হয়েছে। এ ধরণের অন্যায় ও মিথ্যা এবং ভিত্তিহীন মামলা থেকে নি:শর্ত মুক্তি দাবি করেন তার।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক মনি’র বিরুদ্ধে একটি স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগে তার পরিবারকে দিয়ে মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলহাজতে পাঠায় এশটি কুচক্রী মহল। #


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা