• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

বাগেরহাটে হাইকোর্ট আদেশ অমান্য করে স্থাপনা তৈরির প্রতিবাদে সাংবাদ সম্মেলন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৭২ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে হাইকোর্ট স্থায়ী স্থিতি অবস্থার আদেশ অমান্য করে স্থাপনা তৈরি প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কাজী আবুল হোসেন।শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল হোসেন বলেন, আমার পিতা মৃতঃ কাজী আব্দুস সামাদ বাগেরহাট শহরের জেএল ১৫৬ নং সরুই মৌজায় সিএস ৭৯৭/২৯ খতিয়ানের এবং এস খতিয়ানের ১৮৭৬, ১৮৭৭, ১২৪০, ২২৪১ দাগে চরভরাটী মোট ০.০২৭৫ (শূন্য দশমিক শূন্য দুই সাত পাচ) একর জমি যাহা আমার পিতা ১৯৮৩ সাল থেকে ডিসি আর মূলে ভোগ দখল করেন। পিতার মৃত্যুর পর আমরা ৩ভাই ২মাতা পিতার ওয়ারেশ সূত্রে উক্ত জমিতে ভোগ দখলে থাকি। আমাদের প্রতিপক্ষ আব্দুস সালাম ও খলিলুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাটকে বিবাদী করে দেয়ঃ ১৯৫/৯২ নং কোকদ্দমা করলে আমরা ঐ মামলায় বিবাদী শ্রেনীভুক্ত হই। বাদীপক্ষের বিপক্ষে ঐ
মামলায় ১৯৯৩ সালে ডিক্রি হয়। পরবর্তীতে তারা যুগ্ম জেলা জজ আদালতে দেঃ আপীল ২৭৩/৯৫ দাখিল করেন। ঐ আপীল মোকদ্দমায় ও তারা পরাজীত হন। পরবর্তীতে তারা মহামান্য হাইকোটে সিভিল রিভিশন ৭০৬/২০১৫ দায়ের করেন। ঐ মামলায় আমাদের দরখাস্তের উপর শুনানী হলে ২৭/জানুয়ারী ২০২০ তারিখে মহামান্য আদালত স্থায়ী স্থিতিশীল অবস্থার আদেশ দেন। তিনি আরো বলেন, বর্তমানে খলিল ও মৃত আব্দুস সালাম স্ত্রী কিছু প্রভাবশালী ব্যাক্তিদের নিয়ে হাইকোর্ট স্থায়ী স্থিতি অবস্থার আদেশ অমান্য করে স্থাপনা তৈরি চেষ্টা চালাচ্ছে যা আইন বিরোধী এবং আদালত অবমাননাকর। সংবাদ সম্মেলনে কাজী আবুল হোসেন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের শহরের প্রান কেন্দ্র এ ধরনের আইনবিরোধী কাজ থেকে বিরত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা