• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

যশোরে একই পরিবারের তিন দৃষ্টিহীনকে তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা দিলেন মিজান খান

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৯৬ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

যশোর প্রতিনিধি:

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়েয়ালী গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মন্ডল। চোখের আলোহীন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্ধকার জীবনের লড়াই করছেন। এ খবর জানতে পেরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একই পরিবারের দৃষ্টিহীন তিনজনের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপি। বুধবার বাড়ীয়ালী গ্রামে যেয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তাদের হাতে নগদ অর্থ তুলে দেন ।

এ সময় পরিবারটির সার্বিক খোঁজ খবর নেয়াসহ চিকিৎসার আশ্বস্ত করেন। এছাড়া ওই উপজেলায় বিএনপির অসুস্থ থাকা নেতাকর্মীদের খোঁজ-খবর নেন তিনি।

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, মা ও দুই দৃষ্টিহীন মেয়ে নিয়ে পরিবারটি দীর্ঘদিন ধরে অসহায় ও অস্বচ্ছল অবস্থায় জীবন যাপন করছে। বিএনপি মানবতার দল। গণমানুষের জন্য কাজ করে । তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদানসহ চিকিৎসার আশ্বস্ত করেন ।

এ সময় উপস্থিত ছিলেন যশোর চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী বুদ্দিন খান, যুবদলের আহ্বায়ক এম এ মান্নানসহ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।

মোহাম্মদ মিলন জানান, হরেক রকম কাজ করে কোনোমতে সংসার টেনে নিয়ে যাচ্ছেন তিনি। চারজনের সংসারের একমাত্র উপার্জনকারী এই মানুষটি একইসাথে সংসারের সকল কাজও করেন। মোটামুটি সুখের সংসার ছিল মিলনের। স্ত্রীকে নিয়ে ২১ বছর পার করেছেন ভালোভাবেই। কিন্তু পাঁচ বছর আগে হঠাৎই স্ত্রীর দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যদিকে নয় বছর বয়সী বড় মেয়ে মারুফা জন্ম থেকেই অন্ধ। এছাড়া সাত বছর বয়সী ছোট মেয়ে মরিয়মের দুই চোখ সুস্থ নিয়েই জন্ম হলেও দুই বছর আগে একটি চোখ অন্ধ হয়ে যায়। অন্য চোখেও খুব কম দেখতে পারে সে। ফলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে মিলনের দুশ্চিন্তার শেষ নেই।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা