• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বেনাপোলে কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক-২

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৩৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোলে কার্গো ট্রাকসহ দুই কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় দুইজনকে আটক করা হয়।

আটক দুইজন হলেন, মাগুরা সদর থানার হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্যার ছেলে ট্রাক চালক আব্দুল মালেক (৪৬) একই এলাকার শুশান্ত কর্মকারের ছেলে হেলপার অন্তর কর্মকার (২৯)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের সামনে থেকে ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সকালে গোপন সংবাদে তারা জানতে পারেন পণ্যবোঝাই একটি কার্গো ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য নিয়ে ঢাকার উদ্দেশে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি দল ভবেরবেড় এলাকায় পৌর ট্রাক টার্নিালের সামনে অবস্থান করে। এসময় মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) থামিয়ে তল্লাশী করে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ওষুধ, মোটরসাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ৫৫ লাখ ৯শত ৩০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবির জিজ্ঞাসাবাদে ট্রাক চালক স্বীকার করেন ২০ হাজার টাকার বিনিময়ে এসব অবৈধ পণ্য ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য চুক্তি বদ্ধ হন।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে হাউসে জমা দেওয়া হয়েছে এবং জব্দ ট্রাক বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবি এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা