• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বটিয়াকাটা উপজেলায় গবাদি পশুর এলএসডি রোগ প্রতিরো টিকাদান কর্মসূচি পালন

খুলনা ভিশন ডেক্স বাবু / ৪৩৮ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি :—

উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় গবাদিপশুর মারাত্মক সংক্রামক রোগ লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আজ সকাল দশটায় হেতালবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসনে আরা তান্নী টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

‎উপজেলা প্রমাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বটিয়াঘাটা, খুলনার উদ্যোগে এ কর্মসূচির আওতায় উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি করে টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ক্যাম্পেইনে গরু-মহিষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে এ রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গবাদিপশুর উৎপাদনশীলতা ও খামারিদের আর্থিক ক্ষতি রোধ করতে টিকা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতোমধ্যে শতাধিক খামারি তাদের গবাদিপশু নিয়ে টিকা প্রদান কার্যক্রমে অংশ নিয়েছেন।
‎ খামারিদের সাথে কথা বলে জানা গেছে, এলএসডি রোগে আক্রান্ত হলে গরুর শরীরে বিভিন্ন জায়গায় গুটি হয়, জ্বর আসে, দুধের উৎপাদন কমে যায় এবং কখনও কখনও মৃত্যুও ঘটে। সময়মতো টিকা না দিলে ক্ষতির আশঙ্কা বাড়ে। তাই এ কর্মসূচি খামারিদের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে।

‎এলএসডি প্রতিরোধে টিকা প্রদান ছাড়াও খামারিদের নিয়মিত পরিচর্যা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত পশুকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

‎উপজেলা নির্বাহী অফিসার বলেন গবাদিপশুর এলএসডি রোগ প্রতিরোধে টিকা প্রদানের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে বটিয়াঘাটায় এলএসডি রোগের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং গবাদিপশুর উৎপাদনশীলতা বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা