• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

কয়রায় যুবদল নেতা আজহারুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৬৮ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

ইমরান খুলনা  প্রতিনিধিঃ

কয়রায় যুবদল নেতা আজহারুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কয়রা সদর ইউনিয়ন যুবদল নেতা মো. আজহারুল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কয়রা সদর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে কয়রা সদরের তিন রাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহাদুর রহমান লিটন।

সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, নুরুজ্জামান খোকা, যুবদল নেতা আকবর হোসেন, মো. ইব্রাহিম, মো. নুর হোসেন, আজহারুল ইসলাম, আবুল খায়ের, আ. হাকিম, টুকুল হোসেন, নাসির উল্যাহ, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, আবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। তা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা