আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
খুলনায় ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ইমরান প্রতিনিধিঃ
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দৌলতপুর - চুকনগর সড়কের শাহপুর এলাকায় দ্রুতগামি ট্রাক চাপায় এক মাদ্রাসা শিক্ষাথী নিহত হয়েছে ।
সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে । উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মোস্তফা নামের এক মাদাসা ছাত্র ( ১২) শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে ট্রাক চাপায় নিহত হয়েছে। সে মধুগ্রাম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আজ সকাল সাড়ে নয়টার দিকে মধুগ্রাম কলেজ গেটের সামনে ট্রাকে চাপা দিলে ঘটনা স্থলে মারা যায়। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.