• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সমুদ্রে নিখোঁজ পর্যটকের লাশ পূর্ব সুন্দরবনের ডিমেরচর থেকে উদ্ধার করেছে জেলেরা হেফাজতে নিল কোস্টগার্ড

খুলনা ভিশন ডেক্স বাবু / ১০৭ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,(বাগেরহাট)প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে শনিবার কচিখালীর ডিমেরচরে সমুদ্রে ভেসে নিখোঁজ হওয়া পর্যটক মাহিত আব্দুল্লাহ (১৬)

এর ভাসমান লাশ ৩০ ঘন্টা পরে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে সাগর থেকে উদ্ধার করেছে জেলেরা। নিহত পর্যটকের বাড়ী রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক। লাশটি কচিখালী কোষ্টগার্ড তাদের হেফাজতে নিয়েছেন বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান মোবাইল ফোনে বলেন, শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডিমেরচরে সমুদ্রের পানিতে নেমে বাবা ও ভাইদের সাথে হাঁটার সময় হঠাৎ সাগরের জোয়ারে মাহিত আব্দুল্লাহ (১৬) কে ভাসিয়ে নিয়ে যায়। বনরক্ষী ও কোষ্টগার্ডের সদস্যরা তাৎক্ষনিক সাগরে খোঁজাখুঁজি শুরু করে।
খবর পেয়ে সন্ধ্যায় মোংলা থেকে কোষ্টগার্ডের ডুবুরি দল এসে সাগরে ঐ পর্যটকের লাশের তল্লাশী শুরু করে। রবিবার সকালে আবার কোষ্টগার্ডের ডুবুরি দল সাগরে নামে। রবিবার বিকেল তিনটার দিকে ডিমেরচরের দক্ষিণে সাগরে ভাসমান অবস্থায় পর্যটকের লাশ জেলেরা উদ্ধার করে। জেলেদের কাছ থেকে কোষ্টগার্ড সদস্যরা লাশটি তাদের হেফাজতে নিয়েছে। ঘটনাস্থলে নিহত পর্যটক মাহিত আব্দুল্লাহর বাবা শেখ সুলতান মাহমুদ আসাদসহ নিকটাত্মীয়রা উপস্থিত রয়েছেন বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে পর্যটকবাহী জাহাজ ”এমভি দি এক্সপ্লোরার” শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে কচিখালীতে এসে নোঙ্গর করে।পূর্ব সুন্দরবন বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী এবং কোষ্টগার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া সেল ডিমেরচরে পর্যটকের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা