• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

তথ্যের প্রবেশাধিকার ও নীতি বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত

ডেক্স নিউজ / ১৭৫ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল-১৯ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরামের সার্বিক সহযোগিতায় খুলনায় তথ্যের প্রবেশাধিকার ও নীতি বিষয়ক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠান হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড-৩ এর আওতায়, ধ্রুব-এর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলায়েন্স-এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এবং সিডাব্লিউএফ-এর এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন প্রেজেন্টেশনের মাধ্যমে প্রজেক্ট ও বিভিন্ন নীতিমালা নিয়ে আলোচনা করেন। এ সময় খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্য ও নিরাপত্তা-সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরে তার সমাধান নিয়ে মতবিনিময় করেন।
এছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির দলিত জনগোষ্ঠীর সুরক্ষা, তথ্যের প্রবেশাধিকার এবং অনুসন্ধানী সাংবাদিকতার ওপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রোগ্রামটি সঞ্চালনা করেন সিডাব্লিউএফ-এর এডভোকেসি ও কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন।
ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের খুলনা বিভাগীয় প্রধান এনামুল হক
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের খুলনা রিপোর্টার কৌশিক দে
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির
যমুনা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান শেখ আল এহসান
তথ্য অধিদপ্তরের এআইও দীপঙ্কর মন্ডল
খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার আয়েশা আক্তার জ্যোতি
এছাড়া খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার সাংবাদিক, বাংলাদেশ বেতারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন—সি ডাব্লিউ এফ (CWF) ও সিএমকেএস (CMKS)-এর এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল ও রঞ্জন নিকোলাস, এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা