• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Headline
নতুন কৌশলে সুন্দরবনের সিন্ডিকেটে আঘাত, সাতক্ষীরা ফরেস্টের অভিযানে বড় সাফল্য অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা

জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে কুয়াকাটা সমুদ্রসৈকত

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৮১ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রসৈকত কুয়াকাটা। প্রকৃতির ভারসাম্য আর পর্যটন শিল্পের বিশাল এক ক্ষেত্র। কিন্তু, প্রতি বছর ব্যাপক ভাঙ্গনের ফলে হুমকির মুখে এই জনপদের মানচিত্র। বিশেষ করে বেরিবাঁধে ভাঙ্গন ধরায়, এবারের বর্ষায় কুয়াকাটা শহরটাই সমুদ্রগর্ভে ভেসে যাবার শঙ্কা দেখা দিয়েছে।

প্রতিবছর একটু একটু করে লোকালয়ে ঢুকছে সমুদ্র। এরই মধ্যে বিলীন হয়ে গেছে পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের পশ্চিম প্রান্তের বিস্তীর্ণ এলাকা। জিরো পয়েন্ট থেকে পূর্ব প্রান্তেও জনপদের দিকে এগোচ্ছে সাগর। গত ৩৬ বছরে এভাবে সাগরের পেটে গেছে পর্যটনকেন্দ্রের বহু স্থাপনা। যার আয়তন কম করে হলেও ৩ বর্গকিলোমিটার। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিধ্বংসী হচ্ছে ভাঙনের এই ভয়াবহতা। এ বছরও উত্তাল ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়েছে সৈকত ঘেঁষে থাকা ১ হাজার ৩শ মিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। দোকান, স্থাপনাসহ আরও অনেক কিছু গিলে খেয়েছে সাগর। দুই যুগের বেশি সময় ধরে ভাঙনের এই তাণ্ডব চললেও তা ঠেকাতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। বরঞ্চ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে নেওয়া সৈকত রক্ষা প্রকল্প পরপর ৩ বার ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। সৈকত রক্ষায় সম্প্রতি সর্বশেষ আরও একটি প্রকল্প জমা হয়েছে ঢাকায়। তবে এই প্রকল্পের ভাগ্য নিয়েও সন্দিহান কুয়াকাটার মানুষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা