• বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
যশোরে বিজিবির হাতে সোনা চোরাকারবারি গ্রেফতার মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রাতুল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা খুলনা–১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান—তৃণমূলে উৎসবমুখর পরিবেশ নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে মোংলায় উদ্বুদ্ধকরণ সভা নির্বাচনী ইশতেহারে জলবায়ু সংকটের বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার দাবি পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ১০ জেলে আটক,জব্দ জাল ও ৫টি নৌকা বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রামপালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে মহিলা মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৪৭ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

রাকিব ফকিরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদের জমি দখলের অভিযোগে ইউপি মহিলা সদস্যা শিউলির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে সদর ইউনিয়নের সিংগাতী গ্রামের জামে মসজিদের মুসল্লী ও গ্রামবাসীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় কাজে লাগিয়ে মানুষের জমি দখলসহ মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি স্বামী জিয়া ও ছেলেদের নিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও তারা হামলা চালান।

এসময় এক মুসল্লি অভিযোগ করেন, শিউলী প্রায় ১৭-১৮ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জমি দখল করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে চলাফেরা করেন। বক্তারা শিউলির দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন।

এ ঘটনায় গ্রামবাসীর অভিযোগ ও শিউলির পাল্টা বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এলাকাবাসীর একটাই দাবি—মসজিদের জমি নিয়ে আর কোনো বিশৃঙ্খলা নয়। কারণ, মসজিদ সবার, মসজিদের জমি মানুষের ঈমান-আকিদার জায়গা; তাই সেটি দখলে থাকা মানে গ্রামবাসীর হৃদয়ে আঘাত করা।

পরে গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করে শিউলির বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা