আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ভরা মৌসুমেও বাজারে ইলিশের আকাল
প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
বাবু খুলনা প্রতিনিধিঃ
বাজারভেদে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। আধা কেজির ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, ৮০০–৯৫০ গ্রামের ইলিশ ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতিকেজি জাটকা পাওয়া যাচ্ছে ৭৫০ থেকে ৮৫০ টাকায়।
খুলনার তারের পুকুর মাছ ব্যবসায়ী মোহাম্মাদ লিটু বলেন, ইলিশ এখন রাজকীয় মাছ, আমরা যে মাছ বিক্রি করি, তারপরও আমরা খেতে পারি না। দাম কমবে বলে মনে হয় না। জেলেদের জালে মাছ ধরা পড়ছে না। বেশি ধরা পড়লে কিছুটা কমতে পারে। এক কেজি ওজনের ইলিশ ২০০০ / ২২০০ টাকার নিচে পাওয়া কষ্টকর। আমরা ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে লাভ করি। আমরা যে দাম বাড়িয়ে বিক্রি করছি, তা নয় । বাজার বাড়লে দাম বেড়ে যায়।
আরেক ক্রেতা অভিযোগ করেন, দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তার মতে, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে আগামী বছরও বিক্রেতারা অজুহাত দেখিয়ে আরও বেশি দাম নেবে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.