• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

পূর্ব সুন্দরবনে নৌকা ও বিষসহ ৫ জেলেকে আটক করেছে বনবিভাগের

Reporter Name / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে স্মার্ট পেট্রোলিং টিম, দুইটি নৌকা, দুই বোতল বিষ, মাছ ধরা জাল ও বিষ দিয়ে আহরণ করা ২০ কেজি চিংড়িসহ পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খাল থেকে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, বিশ্বঐতিহ্য এলাকা ম্যানগ্রোভ এই বনে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল এলাকায় নৌকা নিয়ে কয়েকজন জেলে খারের পানিতে বিষ দিয়ে মাছ আহরণ করছে বৃহস্পতিবার সকালে এমন খবর আসে বন বিভাগের কাছে। দ্রুত বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা সেখানে পৌঁছে দুইটি নৌকা থেকে পাঁচ জেলেকে আটক করে তাদের কাছ থেকে দুই বোতল (রিপকর্ড) বিষ, মাছ ধরা জাল ও বিষ দিয়ে আহরণ করা ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করে। আটক জেলেদের নামে মামলা দিয়ে বিকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে এই বন কর্মকর্তা আটক জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা