• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বাগেরহাটে অসহায় ভ্যানচালকের পরিবারের পাশে তারেক রহমান

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে অসহায় ভ্যানচালক গোলাম মোস্তফা শেখের ক্যান্সার আক্রান্ত স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। মঙ্গলবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার‘-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার ভট্টখামার এলাকায় ওই অসুস্থ্য ভ্যান চালকের বাড়িতে আসেন। প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন।

এসময়, বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল ইসলাম গোড়া, সাধারণ সম্পাদক শরিফুল কালাম কারিমসহ গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা