• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স ও আমার প্রত্যাশা। সুন্দরবনে নিষিদ্ধ কাকড়া আহরণকালে ৪ জেলে আটক বিএনপির বিরুদ্ধে সারাদেশে ষড়যন্ত্র চলছে, ইতিমধ্যে জাল সিল ধরা পড়েছে….মোংলায় শেখ ফরিদ পাইকগাছা উপজেলায় বিশাল সনাতনী সমাবেশে  রামপালে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রশিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বটিয়াঘাটায় বিএনপির সংবাদ সম্মেলন নির্বাচিত হলে এ জনপদের সবার নিরাপত্তা নিশ্চিত করবো…মোংলায় লায়ন ফরিদ মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের গমের চতুর্থ চালান খালাস ঝুঁকিপূর্ণ পেশায় সাহসের বার্তা: ৯ নারী সাংবাদিককে ল্যাপটপ সহায়তা, আশার আলোয় ফিরছে সাংবাদিকতা আর্টিকেল নাইন্টিন পক্ষ থেকে ৯ জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ 

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১০১ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নে নাগরিক প্রকল্পের পৃথক দুটি ফোরাম গঠণ করা হয়েছে।

মঙ্গলবার(৯ সেপ্টেম্বর)  বিকেলে রামপাল সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রেসক্লাব রামপালের সভাপতি সবুর রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে মোতাহার হোসেনকে সভাপতি এবং কাজী ফারহানা মুন্নিকে সাধারণ সম্পাদক করে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরাম গঠণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল সদর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন।

এর আগে মঙ্গলবার সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অপর এক সভা থেকে মো. ওবায়দুল্লাহ গাজীকে সভাপতি ও রিক্তা আক্তারকে সাধারণ সম্পাদক করে গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরাম গঠণ করা হয়।

আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান) ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ওই দুটি ইউনিয়নে নাগরিক প্রকল্পের আওতায় এই কমিটি দুটি গঠনে সহযোগিতা করে। দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।

সভা থেকে জানানো হয়, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী, যুবা এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, তাদের কন্ঠস্বরকে শক্তিশালী করা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিকারে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নাগরিক প্রকল্প কাজ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা