• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নেপালে কেপি শর্মা অলির সরকার পতনের নেপথ্যে কে এই সুদান গুরুং?

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৮০ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

৩৬ বছর বয়সী সুদানের যাত্রা শুরু হয়েছিল এক ব্যক্তিগত ট্র্যাজেডি থেকে। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পে তিনি সন্তান হারান। সেই শোক তাকে ঠেলে দেয় সমাজসেবায়, এবং তিনি গড়ে তোলেন “হামি নেপাল” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রথমদিকে এই সংগঠন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান করলেও, ধীরে ধীরে এটি তরুণদের সামাজিক ও রাজনৈতিক অধিকার সচেতনতার প্ল্যাটফর্মে পরিণত হয়।

নেপালের সম্প্রতিক ইতিহাসে এমন রাজনৈতিক মুহূর্ত বিরল যেখাে দুদিনের মধ্যে একটি ক্ষমতাশালী সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। যে বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পতন হয়েছে তার নেপথ্যে ছিলেন এক তরুণ সমাজকর্মী—সুদান গুরুং। তার নেতৃত্বে ‘জেনারেশন জেড’-এর আন্দোলন কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞার প্রতিবাদেই সীমাবদ্ধ থাকেনি, বরং দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সুশাসনের অভাবের বিরুদ্ধে এক সর্বজনীন বিক্ষোভে পরিণত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের হঠাৎ নিষেধাজ্ঞা ছিল আন্দোলনের স্ফুলিঙ্গ। সুদান কৌশল ঠিক করলেন আন্দোলনকে এমনভাবে সাজানোর, যাতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয় এবং একই সঙ্গে শান্তিপূর্ণ কিন্তু প্রভাবশালী প্রতিরোধ গড়ে ওঠে।

আন্দোলন সংগঠনে সুদানের প্রথম ধাপ ছিল ডিজিটাল নেটওয়ার্ক গঠন। নিষেধাজ্ঞার মাঝেও তিনি বিকল্প মেসেজিং অ্যাপ, ভিপিএন, এবং মুখে মুখে প্রচারের মাধ্যমে বার্তা ছড়ালেন। হামি নেপালের স্বেচ্ছাসেবীরা রাতভর ফোন কল, হ্যান্ডবিল ও পোস্টারের মাধ্যমে বিক্ষোভের সময়, স্থান ও নিরাপত্তা নির্দেশনা জানিয়ে দিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা