আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
মণিরামপুরে হত্যার মামলার মূল আসামিসহ ৩ জন গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে হত্যার মামলার মূল আসামিসহ ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই অরুপ কুমার, এসআই খান শাহাবুর রহমান এবং এএসআই ইমরান হোসেন সংগীয় ফোর্স নিয়ে গ্রেফতার অভিযান পরিচালনা করেন। এ সময় মণিরামপুর থানার মামলা নং-৩০, তারিখ ২৯/০৮/২০২৫, ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ সংযোজন ৩০২ পেনাল কোডের এজাহারনামীয় আসামি মোঃ সাব্বির হোসেন (৪০) কে আটক করা হয়।
এছাড়া অর্থজারী মামলার আসামি সাধন বিশ্বাস, এস এম সাইদ আল মাহমুদ এবং জিআর মামলার আসামি মোঃ শাহাবুদ্দি মুল্লাকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাব্বির হোসেন (৪০), পিতা- মোঃ সাদেক আলী @ হায়দার আলী, সাং- হাকোবা (মধ্যপাড়া), থানা- মণিরামপুর, জেলা- যশোর। সাধন বিশ্বাস, পিতা- বলাই চন্দ্র বিশ্বাস, সাং- বাসুদেবপুর, থানা- মণিরামপুর, জেলা- যশোর। এস এম সাইদ আল মাহমুদ, পিতা- মোঃ কামাল উদ্দিন সরদার, সাং- কাশিমপুর, থানা- মণিরামপুর, জেলা- যশোর।মোঃ শাহাবুদ্দি মুল্লা, পিতা- মৃত আব্দুল আজীজ, সাং- মোহনপুর মহিলা কলেজের পিছনে, থানা- মণিরামপুর, জেলা- যশোর।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের সোমবার (০৮ সেপ্টেম্বর) বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.