• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ভালবাসার মানুষকে না পেয়ে হৃদয়ের আত্মহত্যা

কয়রা প্রতিনিধি / ৮৯ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভালবাসার মানুষকে না পেয়ে হৃদয়ের আত্মহত্যা

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার হড্ডা গ্রামে হৃদয় (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। কিন্তু পারিবারিক ও সামাজিক বাধার কারণে তার প্রেয়সীর সঙ্গে সম্পর্কটি ভেঙে যায়। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়া হৃদয় সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করার চেষ্টা করে, তবে তখনই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা