আজ
|| ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
আসন কমানোর প্রতিবাদে হরতাল-অবরোধে অচল মোংলা বন্দর
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি আসন কমানো ও সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) জেলাব্যাপী হরতাল ও সড়ক অবরোধ পালিত হয়েছে।
বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল থেকে দূরপাল্লার ও আন্তজেলা রুটে যান চলাচল বন্ধ থাকে। হরতালে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ জনতা জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
দিনভর দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমার কার্যক্রম বন্ধ থাকে। ফলে বাগেরহাট জেলা কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সর্বদলীয় কমিটির ঘোষণায় আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল এবং ১০-১১ সেপ্টেম্বর টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.