• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

রাশিয়ার তৈরি নতুন ক্যান্সার ভ্যাকসিন ‘এন্টেরোমিক্স’

খুলনা ভিশন ডেক্স । বাবু / ২৩৯ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

এমআরএনএ প্রযুক্তিতে রাশিয়ার তৈরি নতুন ক্যান্সার ভ্যাকসিনএন্টেরোমিক্স জানা যায়, চার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে ‘এন্টেরোমিক্স’ টিকা বানিয়েছে রাশিয়া। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, টিকাটি ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যান্সার মেলানোমার ঝুঁকি কমাতে পারবে। তা ছাড়া অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের ক্যান্সার থেকেও সুরক্ষা দিতে পারবে। তবে এটি যে প্রক্রিয়ায় কাজ করে, তাতে অন্য ক্যান্সারের ক্ষেত্রেও নিরামক হবে, এমনটাই মনে করা হচ্ছে।

ক্যান্সারের ভ্যাকসিন (টিকা) তৈরির ক্ষেত্রে প্রাথমিক ট্রায়ালে শতভাগ সাফল্য দাবি করেছেন রুশ বিজ্ঞানীরা। তাদের দাবি সত্যি হলে অদূরভবিষ্যতে মারণ রোগটির চিকিৎসা পেতে যাচ্ছে বিশ্ব। শুনতে বিস্ময়কর হলেও এমনটা হতে যাচ্ছে। রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা এসকেভরসোভা ইন্টার্ন ইকোনমিক ফোরামে এ ঘোষণা দেন। ভেরোনিকা এসকেভরসোভা বলেন, গত কয়েক বছর ধরে এ নিয়ে গবেষণা চলছিল। তিন বছর ধরে চলে প্রাথমিক ট্রায়াল। এ ট্রয়ালে দেখা গেছে, বার বার দেওয়ার পরও এ ব্যাকসিনটি নিরাপদ। এটি অত্যন্ত কার্যকর। অনেক ক্ষেত্রে দেখা গেছে, টিউমার সংকুচিত হয়ে যাচ্ছে; কখনও এটা ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত সংকুচিত হচ্ছে। অপর আরেকটি সূত্রে দাবি করেছে, টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নাকি ১০০ শতাংশ সফল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা