• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

বাগেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতি

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১২৫ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট থেকেঃ

বাগেরহাটে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ, চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাগেরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।

(৭ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু করে বাগেরহাট সদরের পোলঘাটস্থ সমিতির জেলা কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা। অফিসের কক্ষ ও চেয়ার ফাকা থাকতে দেখা যায়। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা গ্রাহকরা।

বিদ্যুৎ বিল সংক্রান্ত জরুরী বিষয়ে সেবা নিতে আসা রুহুল আমিন বলেন, সকালে এসে দেখি কোনো লোকজন নেই। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে গেছে।

কর্মবিরতির বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শুশান্ত রায় বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে বাড়ী চলে গেছেন। সারাদেশে এভাবে চার দফা দাবিতে কর্মবিরতি পালন কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা