কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় আবারও হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার বিকেলে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে (সাতআনিয়া স্কুলের পাশে) এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে হরিণের মাংস উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হরিণ শিকার ও মাংস বিক্রি সম্পূর্ণ অবৈধ। অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, সুন্দরবনের আশপাশ এলাকায় প্রায়ই হরিণ শিকার ও মাংস উদ্ধারের ঘটনা ঘটছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।