• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

উচ্চ আদালতের নির্দেশে স্ব-পদে ফিরলেন অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার

স্টাফ রিপোর্টার / ২৫১ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

উচ্চ আদালতের নির্দেশে স্ব-পদে ফিরেছেন খুলনার ডুমুরিয়ার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার।

সোমবার সকালে কলেজ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে যথারীতি দায়িত্ব পালন শুরু করেন তিনি।

সূত্র জানায়, চলতি বছরের ২ জুলাই কলেজের ব্যবস্থাপনা কমিটি অবৈধভাবে তাকে পদ থেকে অব্যাহতি দেয়। এ ঘটনায় তিনি হাইকোর্টে রিট (নং ১০২১৩/২০২৫) দায়ের করেন। শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও ফয়োজ আহম্মদ সমন্বিত বেঞ্চ তাকে স্ব-পদে বহালের আদেশ দেন।

উক্ত আদেশের প্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জি এম আব্দুস সাত্তারকে পুনর্বহালের নির্দেশনা জারি করা হয়।

এ ঘটনায় কলেজে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা