আজ
|| ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বটিয়াঘাটায় গৃহবধূর নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি; স্বামীর নামে মামলা
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫
বটিয়াঘাটার পল্লীতে গৃহবধূর নিকট ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করায় স্বামীর নামে মামলা করলো গৃহবধূ বিপাশা।
মামলা সুত্রে জানা যায়, উপজেলার মাইটভাঙ্গা গ্রামের মতিলাল জোরদার এর কন্যা বিপাশা জোরদার এর সাথে প্রায় আড়াই বছর আগে একই উপজেলার দেবিতলা গ্রামের শিবপদ বিশ্বাস এর পুত্র চয়ণ বিশ্বাস এর বিবাহ সম্পন্ন হয়। তারই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি স্বামী চয়ণ বিশ্বাস ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ধার্যে একটি এফিডেভিট করে স্ত্রী বিপাশাকে দেয়।
উল্লেখ্য বিয়ের দিন স্বামী চয়ণ তার স্ত্রী বিশ্বাস বিপাশা জোরদার ও তার ভাই এর কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করে। সে কারণে বিপাশার ভাই তার বোনের সুখের কথা ভেবে ওই দিনই একটি সোনার চেন ও আংটি জামা কাপড় সহ সংসারের যাবতীয় জিনিসপত্র সহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল প্রদান করে। তখন থেকে বিপাশা তার স্বামী চয়ন কে নিয়ে ঢাকার বাসা বাড়ি ও গ্রামের বাড়িতে সংসার করতে থাকে। কিছুদিন পার হতে না হতেই স্বামী চয়ণ বিশ্বাস তার স্ত্রীকে ভাইয়ের নিকট থেকে আরো ৫ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। এমত অবস্থায়, বিপাশা ও তার ভাই খোঁজ নিয়ে জানতে চয়ন রাতে জুয়ার আসরে সময় কাটায়। স্ত্রী চয়নকে ভাল পথে আনার জন্য বহুবার অনুরোধ করে। কিন্তু চয়ন কাজকর্ম ঠিকমত না করে স্ত্রীর কাছে থাকা খরচের টাকা জোরপূর্বক নিয়ে নিতে থাকে। আর তখন হতে তার স্ত্রী বিপাসার কাছে পুনরায় নতুন করে ব্যবসা করার জন্য টাকা দাবী করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করার পরে স্ত্রী বিপাসা কে মানষিক ভাবে যৌতুকের কারণে নির্যাতন করতে থাকে। এভাবে কিছুদিন পর তাকে তার স্বামী চয়ন বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
সে নিরুপায় হয়ে তার ভাইয়ের বাড়িতে চলে আসে। গত ২১ মার্চ ২০২৫ তারিখে স্বামী চয়ন মিমাংসার উদ্দেশ্য শ্যালকের বাড়িতে এসে আবার ও টাকার দাবী করে। তারা টাকা দিতে পারবে না বলে চয়ন কে বোঝায় কিন্ত সবার সামনে চয়ন টাকা না পেলে সংসার করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় এবং পুনরায় বিয়ে করার হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে
এ বিষয়ে মামলার বাদী বিপাশা জোরদার বলেন, আমি অনেক বার আমার স্বামী কে ভালো পথে আনার চেষ্টা করেছি কিন্ত সে কখনো আসতে চাইনি তাই আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমি সঠিক বিচার দাবী করছি। ।
অভিযুক্ত স্বামী চয়ন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যাইনি।
Copyright © 2026 Khulna Vision24. All rights reserved.