আটক ট্রাকচালক গুরজীত সালুজা ও হেলপার মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ডের বাসিন্দা।
৪৯ বিজিবির সহকারি পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোনোভাবে অস্ত্র বা মাদক পরিবহন করা না হয়, তাই সন্দেহভাজন ট্রাকগুলো বাংলাদেশে ঢোকার সময় তল্লাশি করা হয়। রোববার কাঁচা মরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল উদ্ধার করা হয়। এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।